তেহরান

ইসরায়েলের হামলায় ২০ শিশুসহ নিহত ৬০

Published: 14 June 2025 17:06

ছবি: সংগৃহীত

তেহরানে একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন

ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত শুক্রবার (১৩ জুন) জানিয়েছেন, ইসরায়েলের প্রথম দফার হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় গুতেরেস লিখেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, আর তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা- যথেষ্ট হয়েছে। এবার থামার সময়।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে কথা বলে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন, তবে পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন।

Akhi Malek

Please share your comment:

Related