সাবেক নির্বাচন কমিশনার
আবদুল মোবারক মারা গেছেন
এ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
সোমবার (২১ জুলাই) এ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে সাবেক এ নির্বাচন কমিশনার গলার ক্যানসারে ভুগছিলেন। তার শ্যালিকা লাইজু জানান, চট্টগ্রামের হাটহাজারির নিজ বাড়িতে তাকে দাফন করা হবে। আবদুল মোবারক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনে দায়িত্ব পালন করেন।
Akhi Malek

Please share your comment: