ইসরায়েল-ইরান সংঘাত

খামিনিকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

Published: 17 June 2025 10:06

ছবি: সংগৃহীত

তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় ইরান

তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় ইরান। এজন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান। (বার্তা সংস্থা রয়টার্স)।

জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করছি। আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমরা তাদের (ইরান) শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি।  

ইরানকে হিটলারের পারমাণবিক দল আখ্যা দেন তিনি।  

রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়,  খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনায় ভেটো দিয়েছেন। যে কারণে তা আর বাস্তবায়ন হয়নি।

Akhi Malek

Please share your comment:

Related