বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Published: 16 June 2025 13:06

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর কাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের তিনযাত্রী নিহত হয়। এ ছাড়া  আহত হয় সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

 

Akhi Malek

Please share your comment:

Related