বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ আক্কাস আলী আকাশের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন
মহান বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ আক্কাস আলী আকাশের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মরিয়ম খানম, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা মণি, সাংগঠনিক সম্পাদক সুমন কান্তি বাড়ৈ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএর নেতৃত্বেও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
Akhi Malek

Please share your comment: