এবার মির্জা আব্বাসের বাসায় পুলিশ
রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টায় তার শাহজাহানপুরের বাসায় প্রবেশ করে তারা
এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় প্রবেশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টায় তার শাহজাহানপুরের বাসায় প্রবেশ করে তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
তিনি বলেছিলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, আজ সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
Akhi Malek

Please share your comment: