গৃহায়ণ ও গণপূর্তের সচিব হলেন নবীরুল ইসলাম

Published: 07 March 2024 01:03

নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ি সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁকে পদোন্নতি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আজ‌ বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির।

মোঃ নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ি সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

গৃহায়ণ ও গণপূর্তের বিদায়ী সচিব কাজী ওয়াছি উদ্দিন এক বছরের চুক্তি শেষে আগামী ৯ মার্চ অবসর উত্তর ছুটিতে ( পিআরএল) যাচ্ছেন। গত বছরের ৯ মার্চ তার নিয়মিত চাকরির বয়স শেষ হয়েছিল। পরে তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, যা আগামী ৯ মার্চ শেষ হচ্ছে। ফলে ১০ মার্চ নতুন সচিব নবীরুল গৃহায়ণে যোগ দেবেন।

Akhi Malek

Please share your comment:

Related