জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Published: 17 July 2024 17:07

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুধবার

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করবে...

প্রধানমন্ত্রী কোটাসহ সমসাময়িক ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।  এতে ছয়জন প্রাণ হারিয়েছেন।  

Akhi Malek

Please share your comment:

Related