সুষ্ঠু ভোটের লক্ষ্যে আজ থেকে মাঠের নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Published: 08 February 2026 14:02

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এক কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যার অংশ হিসেবে আজ রবিবার থেকে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এক কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যার অংশ হিসেবে আজ রবিবার থেকে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম শুরু করেছেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড এবং আনসার ও ভিডিপির মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ তদারকি করতে এবং তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের আগে-পরে মোট সাত দিন মাঠে অবস্থান করবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের মতে, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন এলাকা থেকে শুরু করে দুর্গম চরাঞ্চল পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রে গুরুত্বভেদে ১৫ থেকে ১৮ জন সশস্ত্র সদস্য মোতায়েন করা হয়েছে। মূলত ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন এই সকল বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সক্রিয় থাকবে, যাতে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Akhi Malek

Please share your comment:

Related