সাবেক এপিএসের কাছে হেরে গেলেন নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু

Published: 08 January 2024 13:01

মহিউদ্দিন মহারাজ একসময় আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। মহিউদ্দিন মহারাজ একসময় আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন। 

মহিউদ্দিন মহারাজের নির্বাচনি এজেন্ট আব্দুল্লাহ আল মাসুদ জানান, মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ২৬৮ ভোট পেয়েছেন। আর নৌকা নিয়ে নির্বাচন করা আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। 

মঞ্জুর বাড়ি পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া শহরে। মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালায়।

Akhi Malek

Please share your comment:

Related