এবার আসছে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ

Published: 23 September 2020 00:09

চলতি মাসে প্রথম ২০ দিনে এসব পেঁয়াজ আমদানির অনুমতি নেন ব্যবসায়ীরা

পেঁয়াজ নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। গত সেপ্টেম্বরের মতো চলতি মাসেও অনেকটা অস্থিতিশীল হয়ে উঠেছিলো পেঁয়াজের বাজার। কিন্তু এবার আর আগের বারের মতো সংকট তৈরি হয়নি।

কিন্তু পেঁয়াজ নিয়ে এবার এলো নতুন সুসংবাদ। ভারতের বিকল্প দেশগুলো থেকে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা।

চলতি মাসে প্রথম ২০ দিনে এসব পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা।

জানা যায়, এত কম সময়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি সংগ্রহে, এটি একটি রেকর্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অন্তত তাই মনে করছেন।  

জানা যায়, আগামী মাসের শুরু থেকে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার কথা রয়েছে।

 

Akhi Malek

Please share your comment:

Related