এবার ভেঙে পড়লো পাকিস্তানি যুদ্ধবিমান
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের শকরপারিয়ানে বিধ্বস্ত হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের শকরপারিয়ানে বিধ্বস্ত হয়েছে।
দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে।
সুত্রের খবরে বলা হয়েছে, ওই অঞ্চলের 'চাদতারা' জঙ্গলের কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধবিমানটি দেশটিতে আগামী ২৩ মার্চ প্যারেডে কুচকাওয়াচে অংশ নিতে রুটিন মাফিক অনুশীলনে ছিল। তবে এতে তাৎক্ষণিক হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Akhi Malek

Please share your comment: