দাইন্যা চৌধুরী বাঘিল কর্মকার পাড়ায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে টুকুর মতবিনিময়
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে দাইন্যা ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু দাইন্যা চৌধুরী বাঘিল কর্মকার পাড়ায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে দাইন্যা ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের খোঁজখবর নেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নানা প্রতিশ্রুতি দেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মালম্বীদের পাশে আছি, থাকবো। আপনারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সেজন্য আমার সব ধরনের সহযোগিতা থাকবে।
মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Akhi Malek

Please share your comment: