উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দেওয়া হয়েছে
এফটি বাংলা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের জন্য বর্তমান মেয়র আতিকুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম ওয়ার্ড অনুযায়ী নিচে দেওয়া হলো:
১-আক্তার উদ্দিন; ২-আলহাজ্ব কদম আলী মাতব্বর; ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাতব্বর; ৪-জামাল মোস্তফা; ৫-আব্দুর রব নান্নু; ৬-সালাহউদ্দিন রবিন; ৭-তোফাজ্জল হোসেন; ৮-আবুল কাসেম; ৯-মুজিব সারোয়ার মাসুদ; ১০-আবু তাহের; ১১-দেওয়ান আবুল মান্নান; ১২-মুরাদ হোসেন; ১৩-হারুনুর রশিদ; ১৪-মফিজ উদ্দিন; ১৫-সালেক মান্নান; ১৬-মতিউর রহমান; ১৭-ইসহাক মিয়া; ১৮-জাকির হোসেন; ১৯-মফিজুর রহমান; ২০-জাহিদুর রহমান; ২১- মাসুম গনি; ২২- লিয়াকত আলী; ২৩- সাখাওয়াত হোসেন; ২৪- শফিউল্লাহ; ২৫- আব্দুলাহ আল মঞ্জু; ২৬- শামিম হোসেন; ২৭- ফরিদুর রহমান খান; ২৮- তুষার হোসেন; ২৯ নুরুল ইসলাম অতন; ৩০- আবুল হাসেম হাসু; ৩১- আলেয়া সারোয়ার ডেইজি; ৩২- সৈয়দ হাসান মিনিস্টার; ৩৩- আসিফ আল মামুন; ৩৪-শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী; ৩৫-মমতাজ সরদার; ৩৬ তরুণ রেজা খোকন; ৩৭-জাহাঙ্গীর আলম; ৩৮ শেখ সেলিম; ৩৯ শরিফ শফিকুল ইসলাম; ৪০ নজরুল ইসলাম ঢালি; ৪১ আব্দুল মতিন; ৪২ মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া; ৪৪-মোহাম্মদ শফিকুল শফি; ৪৫-জয়নাল আবেদিন; ৪৬-সাইদুর রহমান সরকার; ৪৭-মোতালেব মিয়া; ৪৮-ইমতিয়াজ মাসুদুজ্জামান; ৪৯ শফিউদ্দিন মোল্লা; ৫০-বি এম শামিম; ৫১ শফিকুর রহমান; ৫২ ফরিদ আহমেদ; ৫৩ মোহাম্মদ নাসির উদ্দিন; ৫৪ জাহাঙ্গীর হোসেন।
Akhi Malek

Please share your comment: