বিশ্বকাপে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের
ভারত-পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে যুক্তরাষ্ট্র। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না মার্কিনিদের সামনে। এমন ম্যাচে
ভারত-পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে যুক্তরাষ্ট্র। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না মার্কিনিদের সামনে। এমন ম্যাচে নেদারল্যান্ডসকে রেকর্ডগড়া ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
ডাচদের ৯৩ রানে হারিয়ে যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়লো তারা। এতদিন এই রেকর্ডটি ছিল নেপালের। ২০২৪ আসরে তারা হংকংকে ৮০ রানে হারিয়েছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার। প্রথম আসরেই তারা কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সাইতেজা মুক্কামাল্লা ৫১ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন। আর শুভাম রঞ্জন ২৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন।
লক্ষ্য তাড়ায় নেমে ডাচরা ১৫ ওভার ৫ বলে ১০৩ রান তুলতেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। বাস ডি লিট সর্বোচ্চ ২৩ রান করেন। ২০ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। এছাড়া ম্যাক্স ও’ডাউড ১৩ ও রোলফ ফন ডের মারউয়ি করেন ১০ রান। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি।
Akhi Malek

Please share your comment: