শাহবাগ ছাড়ছেন শিক্ষার্থীরা

Published: 03 August 2024 21:08

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ থেকে সরে যেতে থাকে

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সন্ধ্যায় শাহবাগ এলাকায় অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী-সমর্থকরা। তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ থেকে সরে যেতে থাকে।

এসময় রাস্তার একদিকে যান চলাচল শুরু হয়। রাত ৮টার সময় পর্যন্ত কিছু শিক্ষার্থীকে সেখানে অবস্থান করতে দেখা গেলেও সড়কে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দিয়েছে।

 

Akhi Malek

Please share your comment:

Related