দেশে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গনমাধ্যমকে জানান, চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। টিকা বুঝে নেওয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
Akhi Malek

Please share your comment: