সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গ্যাড়াকলে
এনায়েত উল্লার বিষয়ে তথ্য চেয়ে বিআরটিএ-কে দুদকের নোটিশ
এফটি বাংলা
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপপরিচালক নুরুল হুদা।
Akhi Malek

Please share your comment: