আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে সৌদি আরব
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল রবিবার থেকে দু'সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার এমনটি জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রবিবার সকাল ১১টা থেকে এই বাতিল আদেশ কার্যকর হবে। তবে বিশেষ কারণে এই দু'সপ্তাহ কিছু কিছু ফ্লাইট চলাচল করবে ।
এই সপ্তাহের শুরুতে ইউরোপিয় ইউনিয়ন এবং বিশ্বের ১২টি দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে সৌদি আরব।
Akhi Malek

Please share your comment: