যুদ্ধবিরতিকে ‘নাজুক সমঝোতা’ বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Published: 08 April 2026 23:04

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পুনর্নির্বাচন প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেন

ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়কি যুদ্ধবিরতিটি এখনও একটি ‘নাজুক সমঝোতা’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।একই সঙ্গে তিনি যুদ্ধে ইরানের ঘোষিত বিজয়ের দাবিও খণ্ডন করার চেষ্টা করেছেন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পুনর্নির্বাচন প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স বলেন, কিছু ইরানি ‘আমরা সামরিকভাবে কী অর্জন করেছি’ এবং ‘চুক্তির প্রকৃতি’ নিয়ে মূলত মিথ্যা বলছে।

তিনি বলেন, এই কারণেই আমি বলছি এটি একটি নাজুক সমঝোতা। একদিকে এমন লোক আছে যারা আলোচনার টেবিলে এসে আমাদের সঙ্গে কাজ করে ভালো একটি চুক্তিতে পৌঁছাতে চায় আর অন্যদিকে এমন লোকও আছে যারা ইতোমধ্যেই হওয়া এই নাজুক সমঝোতা নিয়েও মিথ্যা বলছে।

জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট আমাকে এবং পুরো আলোচনাকারী দল- পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত স্টিভ উইটকফ সবাইকে বলেছেন, সৎভাবে কাজ করতে এবং একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করতে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যদি আন্তরিকভাবে আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। কিন্তু তারা যদি মিথ্যা বলে, প্রতারণা করে বা এই নাজুক যুদ্ধবিরতিকে কার্যকর হতে বাধা দেয়, তাহলে তাদের জন্য পরিস্থিতি সুখকর হবে না।

Akhi Malek

Please share your comment:

Related