রাজধানীতে ফিলিং স্টেশনে আগুন, বিস্ফোরণে দগ্ধ হয় ৮

Published: 07 December 2023 07:12

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

Akhi Malek

Please share your comment:

Related