গণহত্যার অভিযোগ প্রথম পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সাবেক ডিসি গ্রেফতার

Published: 30 October 2024 11:10

পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারি জুলাই-আগস্ট গণহত্যায় মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারি জুলাই-আগস্ট গণহত্যায় মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার (৩০ অক্টোবর) সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।

Akhi Malek

Please share your comment:

Related