মাদারীপুরে নদীভাঙ্গন ও বন্যাকবলিত মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণসামগ্রী বিতরণ

Published: 14 August 2020 15:08

বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌরসভা অডিটোরিয়ামে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাদারীপুর জেলার সকল উপজেলায় নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় এবং মাদারীপুর পৌর এলাকার নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌছে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌরসভা অডিটোরিয়ামে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ইমরুল হাসান নিশু এবং সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সাকিল ভুঁইয়া।

এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক খালিদ হাসান রবিন, উপ-মানব সম্পদ সম্পাদক সোলায়মান খান সুজন, সদস্য পরশ রাফসানজানী। আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Akhi Malek

Please share your comment:

Related