প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Published: 28 June 2022 22:06

সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে বিটকয়েনের মাধ্যমে ভেলকিবাজি অ্যাপ্স বানিয়ে শত শত বেকার যুবককে চাকুরীর প্রলোভন দেখাচ্ছে জিএইচ নামক তথাকথিত একটি অনলাইন প্রতারক চক্র

জিএইচ একটি অনলাইন গ্রুপে বিনিয়োগ করে প্রতারিত হওয়া একাধিক ভুক্তভোগী জনৈক মঞ্জুর হাসান সাদির বিরুদ্ধে অভিযোগ করেন। 

উক্ত অভিযোগের ব্যাপারে মঞ্জুর হাসান সাদির মন্তব্য নিতে তাকে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি সাদি।

এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন গত ২৭শে জুন, ২০২২ এ প্রকাশিত হয় 'দি ফিন্যান্স টুডে'তে।

পরবর্তীতে এই সংবাদ প্রকাশিত হলে মঞ্জুর হাসান সাদি এফটি টীমের সাথে যোগাযোগ করেন এবং বলেন, "এই গ্রুপের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি নিজেই না বুঝে এখানে বিনিয়োগ করে প্রতারিত হয়েছি।"

তিনি আরও বলেন, "আমি নিজেই ফেসবুকে এই গ্রুপের বিজ্ঞাপন দেখে বিনিয়োগ করেছিলাম।"  

Akhi Malek

Please share your comment:

Related