চাল চুরির অভিযোগে বিএনপি সমর্থিত চেয়ারম্যান আটক
গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ বস্তা চাল উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ।
তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়।
চালগুলো জব্দ ও তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
Akhi Malek

Please share your comment: