খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রভাবশালী শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রভাবশালী শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।
১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণকারী এই বর্ষীয়ান নেতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন, যার স্মরণে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
শোকপ্রস্তাবে তাঁর সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে বলা হয়, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব-পরবর্তী ইরান গঠনে এবং বিশেষ করে ইরান-ইরাক যুদ্ধের সময় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে অনন্য ভূমিকা রেখেছিলেন।
১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনকারী খামেনির মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। সংসদীয় রীতি অনুযায়ী, এই শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে ভাষান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানে তাঁর শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে।
Akhi Malek

Please share your comment: