মমতার প্রেরণার নাম শেখ হাসিনা

Published: 03 May 2021 04:05

মমতা ব্যানার্জি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তার রাজনৈতিক অনুপ্রেরণা এবং আদর্শের নাম হলো শেখ হাসিনা

আজ পশ্চিমবাংলার নির্বাচনে মমতা ব্যানার্জির দল টানা তৃতীয়বারের মত নির্বাচনে এলো। এবারও দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেন মমতা ব্যানার্জি।

মমতা ব্যানার্জি রাজনীতিতে একজন লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত। তবে মমতা ব্যানার্জি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তার রাজনৈতিক অনুপ্রেরণা এবং আদর্শের নাম হলো শেখ হাসিনা।

দুই নেতার মধ্যে অনেক বিষয় নিয়েই বিরোধ রয়েছে। বিশেষ করে তিস্তার পানিচুক্তি নিয়ে দুই নেতার দূরত্ব দুই মেরুতে। কিন্তু তারপরও শেখ হাসিনা হলেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণার উৎস।

মমতা ব্যানার্জি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে, শেখ হাসিনার সততা, কর্তব্যনিষ্ঠা এবং সংগ্রাম তাকে আকৃষ্ট করেছে, উদ্বুদ্ধ  করে। সেজন্য তিনি সবসময় শেখ হাসিনার আদর্শে অনুপ্রেরিত। শেখ হাসিনার সততা তিনি তার রাজনৈতিক জীবনে অনুসরণ করেছেন।

Akhi Malek

Please share your comment:

Related