রাজবাড়ীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা

Published: 31 December 2021 04:12

৩০ ডিসেম্বর বিকেল ৩টায় বই মেলা শুরু হয়ে চলবে ২ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৭ টা পর্যন্ত। মেলায় ৫০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা। চলবে ২ জানুয়ারী পর্যন্ত।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বই মেলা উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর এবং জাতীর জনকের স্মৃতির উদ্দেশ্যে।

এবারের বই মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

করোনার কথা বিবেচনায় রেখে এবার মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বই মেলায়।

বৃহস্পতিবার এই বই মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলশাদ বেগম, পুলিশ সুপার শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, মহিলা কলেজের অধ্যাপক দীলিপ কুমার প্রমুখ।

জেলা প্রশাসক জানান, ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় বই মেলা শুরু হয়ে চলবে ২ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৭ টা পর্যন্ত। মেলায় ৫০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

Akhi Malek

Please share your comment:

Related