দুই ঘণ্টা পর নাটোরে ট্রেন চলাচল স্বাভাবিক

Published: 02 March 2020 20:03

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

বন্ধের ২ ঘণ্টা পর নাটোরের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলি চালকসহ ২ জন আহত হয়। এতে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে নাটোরসহ উত্তরাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটিকে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে নাটোর স্টেশনে টেনে আনার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ৫শ’ গজ দূরে জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী একটি পাওয়ার ট্রলি রেল লাইন পার হওয়ার সময় দু’টির সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় দু’জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর রেল স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, দুর্ঘটনার পর অপর একটি ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনসহ ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে আনা হয়। ট্রেনটিকে সরিয়ে আনার পর বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Akhi Malek

Please share your comment:

Related