এনবিআর’র ‘হালখাতা দিবস’ পালন
হালখাতা দিবস উপলক্ষে `বকেয়া কর` পরিশোধে করদাতাদের বিশেষ প্রণোদনামূলক ছাড় দেয় রাজস্ব সংগ্রহ কর্তৃপক্ষ
প্রতি বছরের মতো এবারও নতুন বাংলা বর্ষকে বরণ করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার সকাল ১০ টায় রাজধানীর বিজয় নগর, কর অঞ্চল-৮ (সেগুনবাগিচা, কাঁচা বাজারের পাশে) আয়কর ও ভ্যাট অফিসে বৈশাখ উৎযাপন ও রাজস্ব হালখাতা দিবস উদযাপন করা হয়।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।
হালখাতা দিবস উপলক্ষে `বকেয়া কর` পরিশোধে করদাতাদের বিশেষ প্রণোদনামূলক ছাড় দেয় রাজস্ব সংগ্রহ কর্তৃপক্ষ।
এছাড়া হালখাতা দিবসে করদাতাদের মধ্যে নববর্ষ উপলক্ষে বই উপহার দেওয়া হয় । গত বছর থেকে এনবিআর বর্ষবরণের এই উদ্যোগ গ্রহণ করেছে।
shihab bin ali

Please share your comment: