হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- মো. রোমান (৪০), তার স্ত্রী পিংকি আক্তার (৩৫), ছেলে মায়ান (৩) ও শ্যালক অপু (২২)।
দগ্ধ রোমানের ভাই মো. মামুন জানিয়েছেন, রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলা ভবনের নিচতলায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় ম্যাচ জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সকালে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শেখ রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, মায়ানের শরীরের ২৪ শতাংশ ও অপুর শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ রুমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে রায়েরবাজারে ১৪৭নং জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া থাকতেন তিনি।
Akhi Malek

Please share your comment: