আজকের লেনদেন
সূচক বেড়েছে পুঁজিবাজারে
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার।
সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লাফার্জহোলসিম, সাউথইস্ট ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, একমি লিমিটেড, রহিমা ফুড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও সী পার্ল।
এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
Akhi Malek

Please share your comment: